বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Friday, December 25, 2009

চর কাজী মোখলেস এ আইন ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর কাজী মোখলেস এ শুক্রবার শেষ হল তিনদিনব্যাপী আইন ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ। উন্নয়ন সংস্থা এনআরডিএস ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে প্রশিক্ষণে আইনের বিভিন্ন ধারা ও মানবাধিকার সম্পর্কে ধারণা দেয়া হয়। চর কাজী মোখলেস অব্যাহত শিক্ষাকেন্দ্রের ৩০ জন অংশগ্রহণকারী প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করে নোয়াখালী মানবাধিকার জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ও গণসাক্ষরতা অভিযানের মিজ জেরিন।
২৫ ডিসেম্বর দুপুরে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অব্যাহত শিক্ষা কেন্দ্রের সভাপতি আহমদ উল্যাহ, হিরুমি রেজি: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, এনআরডিএস এর কর্মকর্তা শহীদুল ইসলাম মুকুল। প্রসঙ্গত: গণসাক্ষরতা অভিযানের সহায়তায় নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি – এনআরডিএস চর কাজী মোখলেসে শিক্ষার অধিকার বঞ্চিত প্রান্তিক মানুষের সাক্ষরতা উত্তর অব্যাহত শিক্ষার চর্চা ধরে রাখার লক্ষ্যে ২০০৮ সালে একটি অব্যাহত শিক্ষাকেন্দ্র চালু করে। কেন্দ্রে ৬০ জন শিক্ষার্থীর জন্য নিয়মিত সাক্ষরতা ক্লাস পরিচালনা পাশাপাশি রয়েছে বইপত্র, দৈনিক পত্রিকা, ম্যাগাজিন পড়া ও টেলিভিশনের মাধ্যমে শিক্ষামূলক অনুষ্ঠান দেখার ব্যবস্থা।
স ম্পা দ ক
কামরুল হাসান মঞ্জু

ভা র প্রা প্ত স ম্পা দ ক

আবু নাছের মঞ্জু

অ ন লা ই ন স ম্পা দ ক
শ ই মুকুল

যো গা যো গ
লোকসংবাদ
মাইজদী, নোয়াখালী।

news@loksangbad.com
+৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
+৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


ক পি রা ই ট
© সম্পাদক
লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
______________

সর্বমোট পাঠক

জন
 

কপিরাইট © ২০১২ লোকসংবাদ