বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মাটি ও মানুষের পত্রিকা লোকসংবাদ এর অনলাইন সংস্করণে সবাইকে স্বাগতম !

Photos on Flickr

You are here : Home »

Latest News

>> <<

Page

    Friday, January 20, 2012

    নোয়াখালীতে গ্রাম সংগঠন ও ইউনিয়ন পরিষদের সাথে স্প্যানিশ রাষ্ট্রদূতের মতবিনিময়

    স্প্যানিশ রাষ্ট্রদূত লুইস তাজেদা সহ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এইসিআইডির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার নোয়াখালী সফরে আসে। সফরকালে তাঁরা উন্নয়ন সংস্থা এনআরডিএস পরিচালিত দুটি গ্রাম সংগঠন, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও এনআরডিএস’র কর্মীদের সাথে মতবিনিময় করেন। স্প্যানিশ রাষ্ট্রদূত শুক্রবার সকালে সদর উপজেলার এওজবালিয়ায় ইউনিয়নের কয়েকটি গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় জৈব নিবিড় কৃষি, যৌথ ব্যবসা উদ্যোগ, নারী নির্যাতন প্রতিরোধসহ গ্রাম সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়।

    Thursday, January 12, 2012

    নোয়াখালীতে এনআরডিএস এর উদ্যোগে কৃষক সংগঠনে মিনি ট্রাক বিতরণ

    এনআরডিএস এর উদ্যোগে ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের হতদরিদ্র এবং উদ্যোগী কৃষকদের সংগঠন এওজবালিয়া প্রান্তিক কৃষক সংগঠনের মাঝে একটি মিনি ট্রাক বিতরণ করা হয়েছে। ট্রাক  ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে ‘ইটিইএ ফাউন্ডেশন’। এওজবালিয়া ইউনিয়নের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ এবং ব্যবসা উদ্যোগের মাধ্যমে দারিদ্র্য দূর করার জন্য এ সহায়তা প্রদান করা হয়।

    Monday, January 2, 2012

    ক্যাম্পাসে হামলা-ভাঙচুরের ঘটনায় নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সমর্থিত ৬ ছাত্র বহিষ্কার

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সমর্থিত ৬ ছাত্রকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
    বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ছাত্রহল, শিক্ষকদের মাইক্রোবাস ও শিক্ষার্থীদের বাসে ভাঙচুরের ঘটনায় সোমবার শৃংখলা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে রাতে বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিস্কৃতরা হলেন-সিএসটিই দ্বিতীয় ব্যাচের মো: মঞ্জুর আলম মহসীন, ত্রিপাটি চাকমা, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্সের দ্বিতীয় ব্যাচের আনিসুল ইসলাম মাহমুদ, চতুর্থ ব্যাচের বিনয় রায়, এপ্ল্যায়েড কেমিষ্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ব্যাচের মো: মাহমুদুর রহমান, মো: আমির হামযা দিদার।

    Thursday, December 29, 2011

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর

     নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এম তামজিদ হোসাইন চৌধুরী জানিয়েছেন, তিন শিফটে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নোয়াখালী জিলা স্কুল, হরিনারায়ানপুর উচ্চ বিদ্যালয়, অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয় ও সোনাপুর ডিগ্রি কলেজ সহ মোট ৮টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

    লক্ষ্মীপুরে জেএসসি পরীক্ষার পাসের হার ৯৩.৭৫% জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৪১ জন


    পূর্বের ঘোষণা অনুযায়ী  লক্ষ্মীপুর জেলায় এ বছর অনুষ্ঠিত হওয়া জুনিয়র স্কুল সাটিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হার ৯৩.৭৫% । জেলায়  জিপিএ-৫ পেয়েছে। মোট  ১৮১ জন। সব চেয়ে পাশের হার বেশী উপজেলার মধ্যে রামগঞ্জ। রামগঞ্জ পাশের হার ৯৭.১০% যা জেলার ৫ টি উপজেলার চেয়ে পাশের হার বেশি। জেলায় মোট ৫৩ টি স্কুলে পাশের হার শত ভাগ।

    সর্বশেষ সংবাদ

    দৃষ্টি আকর্ষণ

    রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।

    বিডিনিউজ২৪.কম | সর্বশেষ সংবাদ

    বিবিসি বাংলা | সর্বশেষ সংবাদ

    অহিংস নীতির প্রতিকৃতি গান্ধী আশ্রম ও গান্ধী স্মৃতি যাদুঘর



    আবু নাছের মঞ্জু:

    ২ অক্টোবর অহিংস নীতির অন্যতম পুরোধা মহাম্মা মোহনদাস করম চাঁদ গান্ধীর ১৪০ তম জম্ম দিন। ১৮৬৯ সালের এদিন ভারতের গুজরাট প্রদেশের পৌর বন্দরে তিনি জন্ম গ্রহণ করে। ২০০৭ সাল থেকে জাতিসংঘের ঘোষণার মধ্যদিয়ে দিনটি বিশ্বব্যাপী অহিংস দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমৃত্যু গান্ধী মানুষের মাঝে শান্তি ও অহিংসার বাণী প্রচার করতে দেশে দেশে ঘুরে বেড়িয়েছেন। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি আততায়ির গুলিতে তাঁর দেহাবসান হয়। হিংসার বুলেটে গান্ধীর দেহাবসান হলেও তাঁর জীবনাদর্শ ও অহিংসার বাণী চীর অম্লান হয়ে আছে প্রজম্ম প্রজমান্তরে। দেশে দেশে নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান গান্ধীর শান্তি ও অহিংসার বাণীর ফেরি করে চলছে। নোয়াখালীর নিভৃত গাঁয়ের গান্ধী আশ্রম ট্রাষ্ট তেমনি একটি প্রতিষ্ঠান। [বিস্তারিত]
    স ম্পা দ ক
    কামরুল হাসান মঞ্জু

    ভা র প্রা প্ত স ম্পা দ ক

    আবু নাছের মঞ্জু

    অ ন লা ই ন স ম্পা দ ক
    শ ই মুকুল

    যো গা যো গ
    লোকসংবাদ
    মাইজদী, নোয়াখালী।

    news@loksangbad.com
    +৮৮০ ১৭১২ ১০১ ৬৬৪
    +৮৮০ ১৭১২ ৭৫২ ৬৯৪


    ক পি রা ই ট
    © সম্পাদক
    লোকসংবাদ কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
    ______________

    সর্বমোট পাঠক

    জন
     

    কপিরাইট © ২০০৯ লোকসংবাদ